Broadcast India News.

Broadcast India News.

9th March, 2026

মোদীর সভা থেকে পুলিশের উদ্দেশ্যে কড়া হুংকার মিঠুনের!

মোদীর সভা থেকে পুলিশের উদ্দেশ্যে কড়া হুংকার মিঠুনের!

নজরে ছাব্বিশ এর ভোট । তা নিয়ে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি ।২৬শে ভোটকে লক্ষ্য করে গতকাল ১৮ই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুরে ছিল জোড়া জনসভা, প্রথমে প্রশাসনিক, তারপর রাজনৈতিক। সেই সভায় প্রধানমন্ত্রী বাংলার উদ্দেশ্যে অনেক কথা বললেও প্রধানমন্ত্রীর পরে কোন অংশে বিজেপির হয়ে মন্তব্য করতে কমতি যাননি অভিনেতা মিঠুন চক্রবর্তী ।

দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর পরে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তী বলেন ,''আমি ময়দানে নামতে চলেছি। আমরা মারধর করিনা মানে এটা নয় যে আমরা সেটা পারিনা।" বাংলার পুলিসের উদ্দেশ্যে মিঠুনের মন্তব্য, ''বিজেপি হেরে যাওয়ার দল নয়। পুলিসকে বলছি, নিরপেক্ষ থাকুন।না হলে ফল ভালো হবে না ।" বিজেপি কর্মীদের উজ্জীবিত করতে তাদের উদ্দেশ্যে মিঠুন বলেন, “আপনাদের সঙ্গে আমিও আছি। বুক চিতিয়ে লড়ব। এবার মুখোমুখি লড়াই হবে। সাহস থাকলে সামনে থেকে আক্রমণ করুন” ।
দুর্গাপুরে দাঁড়িয়ে বাংলার মানুষের উদ্দেশ্যে অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন, “ভয় পাবেন না, বিজেপি পাশে আছে। আপনারা জবাব দেওয়ার জন্য তৈরি হোন।”


উল্লেখ্য , দুর্গাপুরের সভা মঞ্চে দাঁড়িয়ে মোদীর মুখে শোনা গেল 'জয় মা কালী', 'জয় মা দুর্গা' । মোদী বললেন, ''বিজেপি ক্ষমতা এলেই বাংলা দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ রাজ্য হয়ে উঠবে। তৃণমূল বাংলাকে শিল্পোন্নত হতে দিচ্ছে না। তাই তৃণমূল বাংলা থেকে সরাতে হবে। পশ্চিমবঙ্গকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে, এখানে নতুন বিনিয়োগ আসে। কর্মসংস্থান তৈরি হয়। মুর্শিদাবাদ প্রসঙ্গে তিনি বলেন আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, তৃণমূলের গুন্ডাগিরির জন্যই এখানে উদ্যোগপতিরা আসেন না। তৃণমূলকে সরাতেই হবে। সিন্ডিকেটরাজ দেখেই পালিয়ে যান বিনিয়োগকারীরা। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা সব রসাতলে যাচ্ছে তৃণমূল জমানায় । বাংলার হাসপাতালও মেয়েদের জন্য সুরক্ষিত নয়। তখনও দেখা গিয়েছে, কী ভাবে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল। এর পর কলেজেও একটা মেয়ের উপর কী ভাবে অত্যাচারা চালানো হল। সেখানে দেখা গেল তৃণমূলের লোকেরা জড়িত। তৃণমূল নিজেদের স্বার্থে বাংলার অস্তিত্বকে সঙ্কটের মুখে ফেলেছে । তাই অনুপ্রবেশকারীদের বাংলায় ছাড় দিয়ে রাখা হয়েছে ।তৃণমূল দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে চ্যালেঞ্জ করছে খোলাখুলি অনুপ্রবেশকারীদের হয়ে সওয়াল করছে তৃণমূল । এখানে আমি একটা কথা স্পষ্ট বলে যাচ্ছি । যাঁরা ভারতের নাগরিক নন, অনুপ্রবেশকারী, তাঁদের সঙ্গে সংবিধান মেনেই আইনি পদক্ষেপ করা হবে ।"

বিজেপিকে একবার ভরসা করুক একবার সুযোগ দিক । বাংলাতে উন্নয়নের বিকাশ হবে। বাংলার মানুষকে বিজেপির উপর 'আস্থা' রাখার অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।