রেল যাত্রীদের জন্য সুখবর । যাত্রীদের কথা মাথা রেখে আসতে চলেছে নতুন সুবিধা।
- By Broadcast India
- 15th July, 2025 04:49 PM
যাত্রীদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে। কারণ বর্তমান দিনে প্রতিদিন প্রতিনিয়ত যাত্রীসংখ্যা যেভাবে বেড়ে চলেছে তার ফলে ট্রেনে উঠতে হয়রানির শিকার হতে হচ্ছে প্রবীণ যাত্রীদের। সঠিক সময় তারা পৌঁছাতে পারছে না তাদের কর্মস্থলে । করুনার পরে ভারতীয় রেলের তরফ থেকে একাধিক পাস ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে । তুলে নেওয়া হয়েছে অনেক সুযোগ সুবিধা। যে সমস্ত সুযোগ-সুবিধা গুলি তুলে নেয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রবীণ নাগরিকদের জন্য পাস এর ব্যবস্থা । যার ফলে বারবার একাধিক সাংসদ এই পাস পুনরায় চালু করার জন্য রেলের কাছে আবেদন করার পাশাপাশি সংসদে এই বিষয়ে নিয়ে আলোচনাাও হয় । কিন্তু সেই আলোচনাই সার,রেলের পক্ষ থেকে এই বিষয়ে তেমন কোন উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।ফলে প্রবীণ নাগরিকদের যথেষ্ট অসুবিধার মধ্যেই যাতায়াত করতে হয়।

এবার সেই প্রবীণ নাগরিকদের জন্যই রেলের তরফ থেকে দেওয়া হচ্ছে সুখবর। সূত্রের খবর, প্রবীণদের কথা মাথায় রেখেই আগামী দিনে লোকাল ট্রেনে প্রবীণ নাগরিকরা যাতে সহজেই যাতায়াত করতে পারে তার জন্য চালু করা হবে বিশেষ সিনিয়র সিটিজেন কামরা। আপাতত মুম্বইয়ে পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু হলেও ভবিষ্যতে ধাপে ধাপে দেশের অন্যত্র এই ব্যবস্থা চালু হতে পারে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে। এমনকি সূত্রের তরফ থেকে এও জানা গেছে যে ,ইতিমধ্যেই সেন্ট্রাল রেলওয়ে প্রথম ইলেকট্রিক মাল্টিপল ইউনিট রেক ও প্রবীণ নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে তাদের জন্যই বিশেষভাবে তৈরি করা কামরা এনেছে। সূত্রের খবর ,ভারতীয় রেল মন্ত্রক নিজেই জানিয়ে দিয়েছে আপাতত মুম্বই সাবার্বান নেটওয়ার্কের লোকাল ট্রেনগুলিতে প্রবীণ নাগরিকদের সুবিধার্থে এই বিশেষ কামরা চালু করা হয়েছে। ভবিষ্যতে বিভিন্ন জায়গায় যাতে এই ট্রেন চালু করা যায় সেই কথা ভেবেই ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ভারতীয় রেল ।
