Broadcast India News.

Broadcast India News.

9th March, 2026

স্কুল ছাদ ভেঙে পড়ে চার ছাত্রের মৃত্যু, আহত অন্তত ২০

স্কুল  ছাদ ভেঙে পড়ে চার ছাত্রের মৃত্যু, আহত অন্তত ২০

স্কুল চলাকালীন হঠাৎই স্কুলের ছাদ ভেঙে পড়ায় মৃত্যু হয় চারজনের । ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছে অনেক পড়ুয়া। আহত অন্তত ২০ জন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালওয়াড়ে।


সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ হঠাৎ ভেঙে পড়ে । সেই সময় স্কুলে ক্লাস চলছিল ।যখন দুর্ঘটনাটি ঘটে তখন ওই স্কুলটিতে ছিল অন্তত ৪০ জন শিশু ও কয়েক জন শিক্ষক ছিলেন সেখানে। তার নীচেই আটকে পড়েন পড়ুয়া এবং শিক্ষকেরা। স্থানীয়বাসিন্দারা প্রথমে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল এবং উদ্ধারকারী দল।

সূত্রের খবর , এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত চার জন শিশুর মৃত্যু হয়েছে। আহত ২০ জন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানীয় হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই স্কুলের বাইরে ভিড় জামান অভিভাবকেরা। নিজেদের সন্তানদের খোঁজে সকলের মধ্যে দেখা দেয় আতঙ্ক।