স্টক এক্সচেঞ্জ ও একাধিক স্কুলে বোমা হামলার হুমকি
- By Broadcast India
- 15th July, 2025 05:17 PM
বিপদ যেন মানুষের পিছু ছাড়ে না ।বর্তমান দিনে প্রতিটি মানুষ বিপদ আসার আগেই বিপদের আশঙ্কায় ভুগছে । এমনই এক বিপদের ঘটনা ঘটে গেল মঙ্গলবার সাতসকালে। বম্বে স্টক এক্সচেঞ্জে বোমা হামলার হুমকি দিয়ে একটি ই-মেল পাঠানো হয়।
সূত্রের খবর পুলিশ জানিয়েছে, BSE বিল্ডিংয়ের ভিতর RDX বোমা আছে বলে 'কমরেড পিনারাই বিজয়ন’ নামে একটি আইডি থেকে বম্বে স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল আইডিতে মেল আসে । খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। ঘটনাস্থলে যায় মুম্বইয়ের রমাবাই আম্বেদকর মার্গ থানার পুলিশ এবং বম্ব স্কোয়াড। তবে তল্লাশি চালিয়ে কোন কিছু পাওয়া যায়নি।
অন্যদিকে দ্বারকার সেন্ট থমাস স্কুল এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন কলেজ-সহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ, ছাত্র -ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ ,বম্ব স্কোয়াড এবং দমকল বাহিনী । তল্লাশি চালিয়ে বিশেষ কিছু পাইনি বলে সূত্রের তরফ থেকে জানা গেছে ।ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
