Broadcast India News.

Broadcast India News.

14th April, 2026

ফের লাইনচ্যুত ট্রেন ! শালিমার-সম্বলপুর এক্সপ্রেস…

ফের  লাইনচ্যুত ট্রেন ! শালিমার-সম্বলপুর এক্সপ্রেস…

প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু দুর্ঘটনার খবর আমরা পেয়ে থাকি। এবার ফের ট্রেন দুর্ঘটনা ঘটলো।লাইনচ্যুত হয়ে গেল শালিমার-সম্বলপুর এক্সপ্রেস।ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেল ও পুলিস প্রশাসনের আধিকারিকরা । জানা গাছে সম্বলপুর স্টেশনে ঢোকার আগেই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বগি। তবে এই দুর্ঘটনায় কোনও আহত বা কোন বড় ধরনের ক্ষতির খবর নেই।

সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে যে , সকাল ৯:১৮ নাগাদ গার্ড ভ্যানের পাশে থাকা একটি জেনারেল কোচের পিছনের ট্রলিটি সম্বলপুর সিটি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায়। যার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ।

বর্তমানে ট্রেনটিকে লাইনে তোলা হয়েছে এবং ওই লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক । এই দুর্ঘটনার ফলে অন্য কোনও ট্রেন চলাচলের ক্ষেত্রে প্রভাব পড়েনি । যাত্রীরা প্রথমে আতঙ্কিত হয়ে গেলেও পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কারণ এই দুর্ঘটনা কোনও রকম ক্ষয়ক্ষতি ছাড়াই এড়ানো সম্ভব হয়েছে।